1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

মধুপুরে হানিফ নার্সারির উদ্যোগে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫০৬ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হানিফ নার্সারি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছয়শত ফলজ চারা বিতরণ করেন। ৩০ অক্টোবর দুপুরে পিরোজপুর রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে আম্রপালী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হানিফ নার্সারির স্বত্তাধীকারি আবু হানিফ, কুড়াগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমান উল্লাহ, সহকারী শিক্ষক এরশাদ আলী, সহকারী শিক্ষক আবু হানিফা, লোকমান হোসেন, চন্দন কুমার ম্রং সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হানিফ নার্সারির উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার চারা বিতরণ করা হয়। এছাড়াও মধুপুর রসুলপুর জাতীয় উদ্যান এর সিএফডাব্লিউদের মাঝে চারশত চারা বিতরণ করা হয়। তিনি জানান মধুপুর বনের বিভিন্ন এলাকার সিএফডাব্লিউদের মাঝেো চারা বিতরণ করা হবে। তিনি আরও জানান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বিনা মূল্যে বিভিন্ন জাতের ফলজ,ও বনজ,ওষধি গাছের চারা সহ বিভিন্ন ধরনের চারা বিনা মূল্যে বিতরণ করে আসছেন। তার নার্সারীতে গিয়ে কেহ চারা চাইলে তাকেও ফেরত দেন না বলেও জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST