1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক
শিরোনাম

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর বন্যার পানি কমতে শুরু করেছে

  • প্রকাশ কাল শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৯০ বার পড়েছে
News
সিলেট প্রতিনিধি।

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে।শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি।গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে।কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে।

শুক্রবার(২০মে)বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া,লামাপাড়া,লালদিঘিরপার,কালীঘাট,সোবহানীঘাট, যতরপুর,উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরের ১০নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বলেন,গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে।এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল।এখনো আমার ঘরে পানি আছে।তবে তা এক ফুটের চেয়ে কম।

উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন,গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে।এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন,গত ২৪ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে।এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান,ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে।বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।

আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে,যা গতকাল ছিল ১৫সেন্টিমিটারেরও বেশি।ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST