1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত মরুভূমির আলোর প্রদীপ:শিশু-কিশোরদের চোখে কারবালা ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে ডা. মিজানুর রহমান কবির রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিরোনাম

বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ

  • প্রকাশ কাল রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার ভাগলপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১০টায় ছৈয়ন উদ্দিন আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম
উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ শাহজাহান। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ লোকনৃত্য, নাটক ও গান পরিবেশন করে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়ের জন্য দুটি হল নির্মাণ করার ঘোষণা দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাব্বির আহমদ মানিক
বাজিতপুর কিশোরগঞ্জ সংবাদদাতা
মোবাইল নং ০১ ৭১৬ ৮২২ ৮ ৫৯

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST