1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা

পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়েছে


এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা দিকে গাজকিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে সড়কের পাশে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST