1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

হোসেনপুরে সংবাদ প্রকাশের জের সাংবাদিক কারাগারে

  • প্রকাশ কাল বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে জমি নিয়ে বিরোধের সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ চাঁদাবাজি মামলায় দীর্ঘ ২৪ দিন ধরে কারাগারে রয়েছেন সাংবাদিক খায়রুল ইসলাম ফকির (৪০)।

একমাত্র উপার্জনক্ষম মানুষ কারাগারে থাকায় দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। এই পরিস্থিতিতে খায়রুলের মুক্তি ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্বজনরা।

​বুধবার (০১ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক খায়রুল ইসলামের বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তান উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়ে তারা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর রোষানলে পড়ে প্রতিহিংসার শিকার হয়েছেন খায়রুল।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী আসাদুজ্জামান কিরণের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওই সংবাদের বিস্তারিত অনলাইন নিউজ পোর্টাল ‘নয়া সংবাদ’-এ প্রকাশ করেন খায়রুল ইসলাম ফকির। এতে তাঁর ওপর ক্ষিপ্ত হন আসাদুজ্জামান কিরণ।

​গত ২ মার্চ নজরুল ইসলাম বাদী হয়ে আসাদুজ্জামান কিরণসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর তিন দিন পর ৫ মার্চ কিরণের বোন আনুরা বাদী হয়ে একটি পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে প্রধান আসামি করে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, বিত্তশালী কিরণ পুলিশকে প্রভাবিত করে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে খায়রুলকে এই মামলায় জড়িয়েছেন।

​গত ৯ মার্চ খায়রুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দী।

​সংবাদ সম্মেলনে সাংবাদিকের স্ত্রী খোশনাহার আক্তার (৩৩) বলেন, “আমার স্বামী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। কেবল সংবাদ প্রকাশের অপরাধে তাঁকে অপরাধী বানানো হয়েছে।”

বাবার অপেক্ষায় দিন কাটছে নবম শ্রেণি পড়ুয়া কন্যা নিপু, তৃতীয় শ্রেণির ছাত্র নাঈম ও পাঁচ বছরের শিশু হুমায়ুনের।

সত্তরোর্ধ্ব মা নূরজাহান বলেন, “আমার ছেলে নির্দোষ। সত্য লিখে যদি তাঁকে জেলে যেতে হয়, তবে আমরা বিচার পাব কার কাছে?”

​ভুক্তভোগী পরিবারটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে খায়রুলের নাম প্রত্যাহার এবং অবিলম্বে তাঁর মুক্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST