1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই

  • প্রকাশ কাল শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৫ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য আগ্রহী কৃষকদের মধ্য থেকে অনলাইন লটারির মাধ্যমে ৪১৮ জনকে মনোনীত করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শনিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২ হাজার ১৬৮ জন কৃষক অনলাইনে আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ৪১৮ জন কৃষককে নির্বাচিত করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মাসুদা বেগম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সরকার ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন করে আসছে। এতে কৃষকরা সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সুযোগ পাবেন ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST