আমিনুল ইসলাম রিপন প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৬ নং দিগদাইড় ইউনিয়নের ৬ ওয়ার্ডের বরুহা জুয়ারিয়া বিলে চলছে এক ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে প্রায় ৫ দিনব্যাপী কচুরিপানা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত গ্রামের প্রায় ৫০ জন মানুষ শ্রমের ভিত্তিতে এই মহৎ কাজে অংশ নিচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে বিলটি ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার স্বাভাবিক রূপ।
এই উদ্যোগের মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন— মোঃ হাইজুল ইসলাম ভূইয়া, খোকন ভূইয়া, ফরিদ ভূইয়া, আবু সালেক , বিক্ষু মিয়া, আলেক ভূঁইয়া, শীবেন্দ্র মজুমদারসহ গ্রামের আরও অনেক সচেতন ও সমাজসেবী ব্যক্তি। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে গ্রামের মানুষ একসঙ্গে কাজ করে পরিবেশ রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়াও আরো জানা যায়, বিগত ১০ বছর এই বিলে অকৃয অবস্থায় ছিল গ্রাম্য দ্বন্দ্বের কারণে এতে এই গ্রামের সাধারণ মানুষ কৃষক ,শ্রমিক শারীরিক মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ।
কিন্তু চলতি বছরের শুরুতে এই মহৎ সমাজ সেবীদের উদ্যোগে বরুহা গ্রামের জুয়ারিয়া বিলটি পুনরায় মৎস্য চাষের মাধ্যমে অর্থনৈতিক গণ্ডিতে পা রাখবে।
এই উদ্যোগের ফলে— পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে।
নৌকা চলাচল সহজ হবে।
পানির গুণগত মান উন্নত হবে।
মাছ ও অন্যান্য জলজ প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে।
দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে।
কচুরিপানা থেকে জৈবসার উৎপাদনের মাধ্যমে কৃষিজমির উর্বরতা বৃদ্ধি পাবে।
সর্বোপরি, পরিবেশবান্ধব ও উন্নত গ্রাম গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই বর্ষার মৌসুমে ঘরে বসে থাকা অনেক শ্রমজীবী মানুষ তাদের শ্রমের বিনিময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
এমন মহৎ ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় গ্রামের সর্বস্তরের মানুষ সংশ্লিষ্ট সকল উদ্যোক্তা, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষ ও তরুণদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
উক্ত উদ্যোগকের বিষয়ে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম বলেন, এটি একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগের ফলে বরুহা গ্রামের মানুষদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়েছে পুরনো দন্দ বিলুপ্তি হয়েছে আমি তাড়াইল উপজেলা বিএনপি’র পক্ষ থেকে মহৎ সমাজ সেবীদের ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন,আসুন, আমরা সবাই নিজ নিজ এলাকার খাল, বিল ও নদী রক্ষায় এগিয়ে আসি। সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ।
“গ্রাম বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে দেশ এগিয়ে যাবে।” এমন স্লোগান বাস্তবায়ন চায় তারা।