1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১ মদনে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নিহত শিশু শিক্ষার্থী রামিসার জন্য কেন্দুয়া রিপোটার্স ক্লাবে ব্যতিক্রমী উদ্যোগ প্রতিশোধ নয়, সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ মদনে দুই এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত ভৈরবে পঞ্চবটীর কাঠের পুল এলাকায় খাল ভরাটের অভিযোগ কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে লুট: দেবরসহ গ্রেপ্তার ২ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় নিহত করিমগঞ্জের জাহাঙ্গীর তাড়াইল-জাওয়ার সড়ক এখন মরণফাঁদ শিশু ও নারী নির্যাতন-ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ( GECA) কিশোরগঞ্জের
শিরোনাম

কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১

  • প্রকাশ কাল শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাটে মাইদুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ওমর মজিদ ইউনিয়ন তালুক সুবল এলাকার মৃত কাদের সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ÒMYDUL SARKERÓ থেকে একটি পোস্ট দেন। পোস্টটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া, সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পোস্টটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক বক্তব্য ছিল। ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে শুক্রবার বিকেলে রাজারহাট থানা পুলিশ ও ডিএসবি সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত মাইদুল ইসলাম মানিককে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পোস্টে ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয় নিয়ে উসকানিমূলক বা আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শুক্রবার রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST