নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে রবিবার সকালে কিশোরগঞ্জ বড়বাজারে ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কারের দাবিতে …
মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ফোরামের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল রানা ভূঁইয়ার নেতৃত্বে ব্যাংকের গ্রাহকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সেক্রেটারি মোঃ আরাফাত হোসেন, মোস্তাকিম বিল্লাহ, অধ্যাপক সাখাওয়াত হোসেন প্রমুখ।
বক্তাগন ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল এব দাবি জানান।
তারা চেয়ারম্যান ডঃ জুবায়দুর রহমানের পদত্যাগ এবং
ইসলামী ব্যাংকের উপর গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধের ও দাবি জানান।
তাছাড়া অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার ও দাবি জানান।।