1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মদনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশ কাল সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছে

মোঃ আব্দর রশিদ খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২০জুলাই হতে ২২ জুলাই পর্যন্ত, সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদ চত্বর আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদির হোসেন শামীম।

এছাড়াও মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের আজাদ,মুফতি আনোয়ার হোসাইন, মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, নায়েবের আমির ইদ্দিস আলী মাস্টার,এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (মিজান)বলেন, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST