1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান

  • প্রকাশ কাল রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিট।
রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক নাজমুল হক,সহ সভাপতি অধ্যাপক আবু সাঈদ, আঃ জলিল, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মারুফী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটন চন্দ্র দাস,সহ সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইউএনও মোঃ জুবায়ের হোসেন দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে মধুপুরবাসীর আস্থা অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সেবায় তার ভূমিকা প্রশংসনীয়।
জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তিনি আরও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST