1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর কাউন্সিলরদের সাথে সভা

  • প্রকাশ কাল বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার পড়েছে

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে খালিয়াজুরী উপজেলা বিএনপির আয়োজনে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাস্থলটি ছিল নেতা-কর্মী ও কাউন্সিলরদের উপস্থিতিতে স্লোগানমুখর ও উচ্ছ্বাসে ভরপুর।

উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ (স্বাধীন ) এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (কেষ্টু)!

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জি,এস মাসুদ রানা চৌধুরী,

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি  মুজিবুর রহমান খান।

এছাড়া আরোও বক্তৃব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা, তরিকুজ্জামান তরু,নাজমুল হক তালুকদার আরিফ, মির্জা জিয়াউদ্দিন জিয়া, ও সেকুল তালুকদার সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,গরুর গাড়ি মার্কা হলো ঐক্যের প্রতীক,গণতন্ত্রের প্রতীক। আসন্ন নির্বাচনে এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিশেষে গরুর গাড়ি মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান (রনি) কাউন্সিলর ভাইদের উদ্দেশে বলেন

আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আগামী ৩০ আগস্ট আপনাদের মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ আমি নেত্রকোনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ শক্তিশালী ও গণমানুষের দলে পরিণত করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST