1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নান্দাইলে যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান- হাইওয়ে ওসি লিবিয়া থেকে আরও ১৭৪ জনকে বাংলাদেশে পেরন কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত- রফিকুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক লিবিয়ার বন্দরে আরও একটিরুশ জাহাজে বিস্ফোরণ মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত হোসেনপুরে শহীদ বৃদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শিরোনাম

নিকলীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছে

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান নিয়ে কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ (16 Days of Activism 2026) উপলক্ষে র‍্যালি।
আজ বুধবার (২৫ নভেম্বর) সুইডেন দূতাবাসের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়নাধীন সিআরইএ (CREA) প্রকল্পের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি নিকলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়।
এ বছর 16 Days of Activism-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity.” অর্থাৎ, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানো।
আয়োজকরা মনে করেন, নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST