1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান- হাইওয়ে ওসি লিবিয়া থেকে আরও ১৭৪ জনকে বাংলাদেশে পেরন কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত- রফিকুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক লিবিয়ার বন্দরে আরও একটিরুশ জাহাজে বিস্ফোরণ মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত হোসেনপুরে শহীদ বৃদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কটিয়াদীতে জমির সীমানা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত জেলা লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জের সফলতা
শিরোনাম

নান্দাইলে যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান- হাইওয়ে ওসি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল সড়কে শৃঙ্খলা বজায় রাখা, নান্দাইল চৌরাস্তা সহ ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যাত্রীসাধারণ, শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক রমজান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাচ্চু, তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, খন্দকার সুফি আবদুল্লাহ সহ প্রমুখ। 

মতবিনিময়কালে ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম নান্দাইলের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ তুলে ধরে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, রাস্তা দখল করে দোকানপাট ও পণ্যসামগ্রী রাখা এবং ট্রাফিক আইন অমান্য করার মতো কর্মকাণ্ড যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হাইওয়ে মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নির্ধারিত স্থানে যানবাহন থামানো, রাস্তার ওপর অযথা গাড়ি পার্কিং না করা, যাত্রী ওঠানামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সড়কের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সড়কের জায়গা দখল করে যানবাহন কিংবা মালামাল রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
সবাই সচেতন ও দায়িত্বশীল হলে নান্দাইলের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচলে শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST