1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কটিয়াদীতে জমির সীমানা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত

  • প্রকাশ কাল রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সোহেল মিয়া (৩০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের একপর্যায়ে তাঁর চাচা শ্বশুর কালু মিয়া বল্লম (এককাটিয়া) দিয়ে আঘাত কওে সোহেলকে । গুরুতর আহত অবস্থায় সোহেলকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত ৮টার সময় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাট্টা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহেল মিয়া কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের দক্ষিণ বাট্টা গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়ার শ্বশুরবাড়ির একটি জমির আইলের সিমানা নিয়ে তাঁর শ্বশুর এবং শ্বশুরের ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। শনিবার ৮টার দিকে ওই বিরোধের জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় সোহেল মিয়াকে তাঁর চাচা শ্বশুর কালু মিয়া বল্লম (এককাটিয়া) দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একটি জমির সিমানার আইল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একজন রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ কীভাবে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিল, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। উপজেলা যুবদলের সদস্যচিব রফিকুল ইসলাম সেতু বলেন, করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে বিএনপির একজন নিবেদিত কর্মী, আমাদের দলীয় সকল প্রোগ্রামে অংশ গ্রহণ করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে, সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, শ্বশুরবাড়ির একটি জমির সিমানার আইল নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST