1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবোতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিল দুর্বৃত্তরা হোসেনপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য!
শিরোনাম

বেলাবোতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়েছে

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের বেলাবো গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাখা কার্যালয়টি লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল এবং কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ভবনের উপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। আমি উপরের তলায় থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারি। এতে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বেলাবো থানার ওসি তদন্ত সরল মরমু জানান,রাত তিনটার পরে কে বা কারা আগুন দিয়ে পারিয়ে যায়।এতে একটা বাইসাইকেল ও কিছু কাগজ পত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং কারা এবং কী উদ্দেশ্যে এ নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST