নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান নিয়ে কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ (16 Days of Activism 2026) উপলক্ষে র্যালি।
আজ বুধবার (২৫ নভেম্বর) সুইডেন দূতাবাসের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়নাধীন সিআরইএ (CREA) প্রকল্পের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নিকলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়।
এ বছর 16 Days of Activism-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity.” অর্থাৎ, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানো।
আয়োজকরা মনে করেন, নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.
imunify-bot-check