1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য মৃত্যুর ১৫২ দিন পর কাবুলে পিতার কবরের পাশে দাফন হাসমত মোহাম্মদীর
শিরোনাম

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ

  • প্রকাশ কাল শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি :

বেসরকারি বিদ্যালয়ের (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে গাজীপুরে ক্রীড়া সামগ্রী, জার্সি ও বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বেসরকারি বিদ্যালয়ের (কেজি স্কুল) শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, কোনাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন। এছাড়া বক্তব্য দেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ রেজাউল আসগর, পূবাইল মেট্রো থানার সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী, সদর মেট্রো থানার সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং কোনাবাড়ী মেট্রো থানার সভাপতি আলহাজ্ব মোঃ আখতার-উজ-জ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সদর মেট্রো থানার সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শারফুল ইসলাম আকন্দ, বাসন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মামুনসহ গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী, জার্সি ও বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST