1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ কটিয়াদীর ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট পরিদর্শনে -এমপি জালাল হোসেনপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেফতার -০৩ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং হোসেনপুরে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবি কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; ৪৫ জনের নামে থানায় মামলা
শিরোনাম

তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ কাল রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়েছে

​মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।
​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পত্রিকার প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
​সাক্ষাৎকালে ‘দৈনিক আমাদের জন্মভূমি’র নির্বাহী সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে প্রতিনিধি দলটি নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন থেকে গৃহীত শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্মার্ট সেবা নিশ্চিতকরণ, সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং বাল্যবিয়ে ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
​সাংবাদিকরা তানোরের অবকাঠামোগত উন্নয়ন, জনভোগান্তি নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
​শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও নাঈমা খান বলেন, “তানোরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি টেকসই উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক মাদকবিরোধী সেমিনার করার জন্য আগ্রহ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের টিউনো নাইমা খান এর কাছে তিনি প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করবেন
​উক্ত সভায় ‘দৈনিক আমাদের জন্মভূমি’র তানোর উপজেলা প্রতিনিধি শ্রী প্রফুল্ল সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST