1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬ বার পড়েছে

স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ খান ও তার ছোট ভাই হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে ভাটারা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ খানের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হারুন অর রশিদ খান বলেন, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে, একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন। তিনি দাবি করেন, মামলার বাদী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার বা তার পরিবারের কোনো পরিচয় নেই। অথচ বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির খান বলেন, সংবাদ সম্মেলনে যারা তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাদের কাউকেই তিনি বা তার পরিবার চেনেন না। একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, “আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচারকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে আমাদের মানহানি ঘটানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST