1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

  • প্রকাশ কাল বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়েছে

আতাহার আলী মৃধা মাসুদ হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ: গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।
বুধবার ১৭ জুন দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের হোসেনপুর এলাকা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের “দাবি ও সামাজিক ক্ষমতায়ণ আইনি সুরক্ষা কর্মসূচি – সেলপ” এর আওতায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব বাচ্চা দেওয়া হয়।
শুধু বাচ্চা বিতরণেই থেমে থাকেনি ব্র্যাক। উপকারভোগীদের মুরগির সঠিক লালন-পালন, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। লক্ষ্য একটাই – প্রশিক্ষণ নিয়ে পরিবারের নারীরা যেন অল্প পুঁজিতেই খামার গড়ে তুলে সংসারে আয় যোগ করতে পারেন এবং পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক কাজী নাহিদ ইভা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও কাজী নাহিদ ইভা উপকারভোগীদের উদ্দেশে বলেন, “মুরগি পালন ছোট কাজ মনে হলেও এটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বড় মাধ্যম। বাচ্চার যত্ন নিন, সঠিক খাবার দিন, অল্প দিনেই সংসারে পরিবর্তন আসবে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক কর্মকর্তারা জানান, তাদের কার্যক্রম শুধু ঋণ সহায়তায় সীমাবদ্ধ নয়। প্রান্তিক মানুষের জীবনমান টেকসইভাবে উন্নয়নের জন্য এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতেও চলবে।

বিনামূল্যে মুরগির বাচ্চা ও প্রশিক্ষণ পেয়ে খুশি উপকারভোগী পরিবারগুলো। তারা ব্র্যাকের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের আশা, এই মুরগি পালনের মাধ্যমেই ঘুরে দাঁড়াবে তাদের সংসার।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST