1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক
শিরোনাম
সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান

​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫ বার পড়েছে

​নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজিরচর বাজারে মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবামূলক এই সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী মেয়াদের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে মোঃ রাকিব ডিলার-কে সভাপতি এবং মোঃ আক্তারুজ্জামান (খোকন প্রধান)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি: মোঃ মোতাহার হোসেন (সাগর আকন্দ), মোঃ নিয়াজ ইকবাল (পাভেল প্রধান), মোঃ রুহুল ইসলাম (হৃদয় আকন্দ), মোঃ বাইজিদ হাসান (রবিন ভূঁইয়া)। সহ-সাধারণ সম্পাদক: মোঃ নিয়ামুল হাসান নিলয় ও মোঃ হাবিবুর রহমান (হাবিব)। সাংগঠনিক সম্পাদক: মোঃ মারুফফুল ইসলাম (মারুফ), সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ জান্নাতুল নাঈম আকন্দ ও মোঃ তাহমিদ আল-সাদী। অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ): মোঃ আশরাফুল আলম রানা, দপ্তর সম্পাদক: মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ এখলাছ উদ্দিন (হৃদয়) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ শামীম।

​এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান (রুবেল প্রধান), সংস্কৃতি সম্পাদক মোঃ জান্নাতুল বাশার বাকী, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ মোঃ তরিকুল ইসলাম (তারেক), সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ রুবায়েদ হোসেন রাজিন ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান লাবীব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দীক, যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ কাউসার প্রধান, সহ-যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ তানভীর প্রধান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জান্নাতুল বাশার রকিব, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরি-আমান, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ তরিকুল ইসলাম (রিয়াজ আকন্দ) এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে হাফেজ মোঃ ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও ২০ জন সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করে মোট ৫০ সদস্যের এই শক্তিশালী কমিটি গঠন সম্পন্ন হয়।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এলাকায় সম্পূর্ণ অলাভজনক ও মানবিক উদ্দেশ্যে কাজ করে আসছে। সংগঠনটি এলাকায় মাদক বিরোধী বিভিন্ন সফল অভিযান ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া অসহায় গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়া, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান এবং মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে রক্ত দান কর্মসূচিসহ নানাবিধ সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।

​নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের এই সংগঠনটি সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। নতুন কমিটির মাধ্যমে প্রবাসীদের ও স্থানীয় যুবসমাজের সমন্বয়ে সামাজিক উন্নয়ন, রক্তদান এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের কল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।” নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এলাকার সুধীজন ও সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST