1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

কিশোরগঞ্জ জেলা ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সরারচর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • প্রকাশ কাল সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়েছে

সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত ৫২তম বার্ষিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার (ফুটবল) শিরোপা জয় করেছে বাজিতপুর উপজেলার সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়। অসাধারণ পারফরম্যান্স, দলীয় ঐক্য ও দৃঢ় মনোবলের মাধ্যমে তারা জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা পর্যায়ে আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়। এরপর জেলা পর্যায়ের খেলায় কিশোরগঞ্জ সদর উপজেলার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা পরবর্তী পর্বে উন্নীত হয়। পরে কুলিয়ারচর উপজেলা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়। জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও কটিয়াদী উপজেলার চ্যাম্পিয়ন লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। খেলা ছিল রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে বাজিতপুরের সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে কিশোরগঞ্জ জেলার চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। খেলা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান। তারা বলেন, “এই সাফল্য সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের পথ খুলে দেবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST