1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

গোদাগাড়ী থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ গ্রেপ্তার- ২

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী গোদাগাড়ী থেকে ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণকারী মূলহোতাসহ ০২ জনকে গ্রেফতার এবং ভিকটিমকে ঢাকার দক্ষিণখান হতে উদ্ধার করেছে র‍্যাব-৫।

আজ (০৪ সেপ্টেম্বর) রাত্রী -০১.৩০ টায় ঢাকা জেলার দক্ষিণখান থানাধীন আশকোনা তালুকদারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা মোঃ হামিম (২২), পিতা- মোঃ তাজু শেখ, ২। মোঃ তাজু শেখ (৬৫), পিতা-মৃত আলেক, উভয় গ্রামঃ আমতলা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, নিখোঁজ ভিকটিম গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে ১নং বিবাদী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত এবং পথে-ঘাটে নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে ১নং আসামিকে নিষেধ করা সত্ত্বেও নিষেধ না
শুনে ভিকটিমকে ক্ষতি করার পায়তারা করতে থাকে। ইং ১৭/০৮/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় ভিকটিম বাড়ী হতে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানাধীণ চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর পৌছালে ১নং বিবাদীসহ অপর বিবাদীগনের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে গোদাগাড়ী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে উক্ত আসামিকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব- ১, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৪/০৯/২০২৫ তারিখ আনুমানিক সময় রাত্রী-০১.৩০ টায় ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী মূলহোতা হামিম ও তাজু শেখ‘কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত আসামিদ্বয় ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST