1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
শিরোনাম
এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

হাতিয়া উপজেলায় নবগঠিত ছাত্রদল কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

  • প্রকাশ কাল শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬২৮ বার পড়েছে

রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাতিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ১নং হরনী ইউনিয়ন ছাত্রদল। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আয়োজিত এই মিছিলটি ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বসিত।

মিছিলে নেতৃত্ব দেন ১নং হরনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক জিসান, সাধারণ সম্পাদক ইউসুফ উদ্দিন, সহ-সভাপতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নিশো। এছাড়াও ইউনিয়ন ও ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলটি হরনী ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন।

নেতৃবৃন্দ বলেন, এই নতুন কমিটি হাতিয়া উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, ছাত্রদলের প্রতিটি নেতা ও কর্মীর ঐক্যবদ্ধ অংশগ্রহণেই এই আনন্দ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST