1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়োগ বাণিজ্যের অভিযোগ ।‌ রাজারহাটে মাদ্রাসার মানববন্ধন
শিরোনাম

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস আলোচনা সভা

  • প্রকাশ কাল বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৭১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারী মো. মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, উপজেলা যুবদলের আহবাযক মাহবুব আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবাযক তাফসিরুল হাসিব, উপজেলা এনসিপির সমন্বয়ক এনামুল হক শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা রোমান আহমেদসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ প্রিন্সসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বক্তাগণ বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায় যা এদেশের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতা আন্দোলনে তাঁদের অনন্য অবদানের কথা জাতি স্মরণ রাখবে।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST