1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

কষ্টে গাঁথা প্রবাসী জীবন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১২ বার পড়েছে

মিষ্টি আক্তার পাখি-

(কাতার প্রবাসী)

আমরা হলাম সকালে যায় রাতে আসি আমরা এখন প্রবাসী
দিন রাত এভাবেই যায় এর ই নাম প্রবাস ভাই।
কত সুখে আছি আমি জানে না তো দেশ বাসি
সবাই জানে ভাল আছি টাকার বিছানায় ঘুমাচ্ছি।
ঘর সংসার ছেড়ে দিয়ে প্রবাসী হয়েছে যারা
তারাই বুঝে দেশের জন্য কত যে লাগে মায়া।
মা অসুস্থ বাবার কাছে নাইযে টাকা পয়সা
মাস শেষে সুদের জন্য দরজায় নাড়ে কড়া।
ভাই বলে এটা লাগবে ছোট বোন বলে সেটা
সব চাহিদাই মেটাতে হয় প্রবাসে আছেন যারা।
কিছু কিছু কষ্ট আছে কারো কাছে বলা যায় না
কিছু কিছু ভুল আছে যা কখনো শোধরানো যায় না।
জীবন নামের রেল গাড়িটা চালিয়ে যাচ্ছি আমি
জানিনা কখন দেশে ফিরে দেখবো সবার হাসি।
প্রবাস মানে পরাধীনতা পরের হাতে বন্দি
প্রতিদিন আমি কাজের সাথে করে যাচ্ছি সন্ধি।
ফুলে ফলে ভরা দেশ রেখে হলাম প্রবাসী
দুর প্রবাসে এসে এখন চোখের জলে ভাসি।
জন্ম নিলাম বাংলাদেশে ছিলাম কত খুশি
এসব চিন্তা করে এখন কল্পনাতে বাসী।
সুখে হাসি দুঃখে হাসি ইচ্ছা গুলোকে পুড়িয়ে মারি
এসব ভেবে কি আর হবে আমি যে এখন দুর প্রবাসী।
প্রবাস মানে টাকার সাগর যেটা সবার জানা
সেই সাগরে ডুবে মরে হাজার মানিক সোনা।
দেশে আসার ইচ্ছা হলে ধরি কত বায়না
কি করিবো দেশে গিয়ে চিন্তা করে পায় না।
কত আশা করি আমি আশার নাইতো শেষ
কাজে কাজে সময় গেল জীবন আমার শেষ।
আমরা হলাম প্রবাসী যানিনা
কবে ফিরবো সোনার বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST