1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার
শিরোনাম

অর্থ মন্ত্রণালয়ের অবৈধ পত্র বাতিল সহ তিন দফা দাবিতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকবৃন্ধ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ কাল সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পড়েছে

স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ তারিখে জারিকৃত অবৈধ চিঠি বাতিলসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সারা দেশের ন্যায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারক লিপি প্রদান করেছে কিশোরগঞ্জের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ | প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মতিউর রহমান জাহাঙ্গীর , যুগ্ম আহ্বায়ক মোঃ মেসবাহ উদ্দিন ও মুহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে প্রথমে শিক্ষকবৃন্দ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে একত্রিত হয় | পরে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় | এ সময় শিক্ষক বৃন্দ বলেন , শিক্ষা জাতির মেরুদন্ড এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল ভিত্তি তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই | জাতীয়করণকৃত শিক্ষকগণ সরকারের আমলাতান্ত্রিক বৈষম্যের শিকার | অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্রটি বাতিল সহ দেশের ৪৮৭২০ জন শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল সংক্রান্ত জটিলতা স্থায়ী সমাধান , অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান ও এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গ্যাজেট থেকে নাম বাদ পড়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করা | অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক নেতৃবৃন্দ কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা | এ সময় বক্তব্য রাখেন , কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হাবিবুল হক ছাড়াও কুলিয়ারচর উপজেলার মোঃ জালাল উদ্দিন , ইটনা উপজেলার মাহবুবুর রহমান , মোঃ গোলাম মোস্তফা | এ সময় জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক – শিক্ষিকা উপস্থিত ছিলেন |

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST