1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

জামালপুরে ১দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ নেতা গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ( একদিনে) আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে ।

জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন, জামালপুর সদর উপজেলার গজারিয়া এলাকার মো. শহিদুল্লাহের ছেলে ও রশিপুর ইউনিয়ন এর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শরিফ উদ্দিন (২৪), পশ্চিম আরংহাটি এলাকার খরানু মণ্ডলের ছেলে ও মেষ্টা ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মো. আক্তারুজ্জামান (৬০), জামালপুর শহরের পাথালিয়া (বড়বাড়ী) এলাকার আব্দুল গণির ছেলে ও জামালপুর শহর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাকিবুল হাসান (২৪), সরিষাবাড়ী উপজেলার জয়নগর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয়কর্মী মো. মকবুল (৫৮), মাদারগঞ্জের মির্জাপুর (মধ্যপাড়া) এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও বালীজুড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আমিনুল মোল্লা (৪০), কামারপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও জোড়খালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রমিজল ইসলাম ওরুফে রমিজ মাস্টার। ও দেওয়ানগঞ্জের পাথরের চর চেংটিমারী এলাকার মৃত আজিজুল হক ওরফে আইজলের ছেলে ও ডাংধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কেরামত আলী ওরফে কেরু (৫৫)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST