1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম

  • প্রকাশ কাল রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৬ বার পড়েছে

​ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গিয়ে বাড়ির মালিকসহ অন্তত চারজন নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়টুটী ইউনিয়নের পাথারকান্দি মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় রফিকুল ইসলামের বাড়ি, মেনু মিয়ার বাড়ি শারজুল এর বাড়ি
আনিফা এর বাড়ি ওহাব এর বাড়ি মিজাজুল এর বাড়ি
তাজুর বাড়িজিয়ন এর বাড়িতে হামলা করে কোটি টাকার লুটপাট ও ক্ষতি করেছে বলে জানান এলাকাবাসী।
​এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আনিফা আক্তার (৫৬) বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, পাথারকান্দি মাইজপাড়া গ্রামের মোছাঃ আনিফা আক্তারের পরিবারের সাথে স্থানীয় সৈয়ব আলী (৫৫), খোকন মিয়া ওরফে লাল খোকন (৪৫), মোশারফ মিয়া (৩০) ও সাইকুল মিয়াদের (৬০) দীর্ঘ দিন ধরে মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩ জুন বিবাদী মোশারফ মিয়ার মামা মোঃ উজ্জল মিয়া মৃত্যুবরণ করলে, ওই ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ আদালতে একটি সি.আর মামলা দায়ের করা হয়। আদালতের আদেশে গত ২৫ জুন ইটনা থানায় মামলাটি এফআইআর (মামলা নং-১০) হিসেবে নথিভুক্ত হয়। অভিযোগকারীর দাবি, এই মামলার পর থেকেই প্রতিপক্ষ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
​এরই জেরে গত ২৬ জুন রাতে প্রতিপক্ষের লোকজন রামদা, ভল্লম, লোহার রড, হ্যামার ও শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনিফা আক্তারের বসতবাড়িতে চড়াও হয়। হামলাকারীরা ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
​এ সময় বাড়িতে থাকা নারীরা বাধা দিলে তাদের ওপর বর্বর হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন— বাড়ির মালিক আনিফা আক্তার, দোলেনা, মাহমুদা ও জুনুবা।
​আহতদের মধ্যে দোলেনাকে লোহার রড ও রামদা দিয়ে আঘাত করায় তার মাথা, ঘাড়, কোমর ও পায়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। এছাড়া মাহমুদা নামের আরেক নারীকে মারধরসহ শ্লীলতাহানি করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে আহতদের চিৎকার ও শোরগোলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে জানতে চাইলে ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জান জানায়, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সামাদ বলেন, আমরা পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST