1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব

শিরোনাম

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান

  • প্রকাশ কাল রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা দুলা মিয়ার ছেলে।
শনিবার সন্ধ্যার পর এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। আগে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও পরে বিদেশে চলে যায়। বিদেশ থেকে এসে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বাড়ির পাশের বৈশাকুরা ঈদগাহ-সংলগ্ন সড়কে শফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা তাকে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর ওই পথ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তার গোঙানির শব্দ শুনে এগিয়ে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই হত্যাকাণ্ডের পর দক্ষিণ ঝিড়ারপাড়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমন করা যাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST