1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব

শিরোনাম

কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম

  • প্রকাশ কাল রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ডসহ, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড ও বাজার এলাকার ফুটপাত দখল করে দোকানপাট, অস্থায়ী স্টল ও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এছাড়া যানজট, জনভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বাড়ছিল। এ অবস্থায় কটিয়াদী মডেল থানার উদ্যোগে এবং কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে স্থাপিত দোকান, টংঘর, স্টল ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য সতর্ক করে দেওয়া হয় এবং জনস্বার্থে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
অভিযান শেষে বাসস্ট্যান্ড ও বাজার এলাকার ফুটপাত অনেকটাই চলাচল উপযোগী হয়ে ওঠে। এতে পথচারী, যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে এবং যানজটও কমেছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ফুটপাত পুনরায় দখল হওয়ার সুযোগ থাকবে না এবং বাজার এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় থাকবে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ যেন অবৈধভাবে ফুটপাত বা সরকারি জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST