1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

কটিয়াদীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিসভা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেলের সুজন চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিত সাহা, সাধারণ সম্পাদক জনি সাহাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মডেল থানার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কটিয়াদী উপজেলার পৌরসভায় ১৪টি এবং ৬টি ইউনিয়নে ১৮টি মোট ৩২ টি পূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST