1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিরোনাম
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা

পাকুন্দিয়ায় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটুনর অপসারণ দাবিতে বিক্ষোভ

  • প্রকাশ কাল রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পড়েছে


আবু হানিফ পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটুন অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ।
১৮ আগষ্ট রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান অপসারণের দাবিতে একটি মিছিল বের করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । পরে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইট সামনে অবস্থান কর্মসূচি। সারা বাংলাদেশে আওয়ামী অবৈধ সরকারের আমলে স্থানীয় সরকার (জেলা ও উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ) প্রতিষ্ঠানগুলোতে ভোটারবিহীন নির্বাচনের অবৈধ জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রতিহত করার ঘোষণা দিয়ে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটুনকে অপসারণ করে পুনর্নির্বাচন অথবা প্রশাসন কর্তৃক ওইসব প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানিয়েছেন তারা। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারিও দেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র নেতারা।
এসময় বক্তারা আরো বলেন, প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকার গুম-খুনের রাজনীতি করেছে। বিনা ভোটে তারা সরকার গঠন করেছে। নিশিরাতের ভোটেও তারা ক্ষমতায় ছিল। গত ৭ জানুয়ারি তাদের নাটকীয় নির্বাচনে মানুষ ভোট দিতে আসেনি। এরপরও তারা সরকার গঠন করে। ক্ষমতায় থাকাকালীন তারা স্বৈরাচারী শাসন কায়েম করেছে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। ভোট ছাড়াই আওয়ামী অবৈধ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। এরা ভোট ডাকাত, মানুষ হত্যাকারি, গডফাদার, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এদের বিচার করতে হবে। উপজেলা কার্যালয় এমদাদুল হক জুটুনকে ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতারা। অবস্থান কর্মসূচিতে বিএনপি পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপি সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, সদস্য সচিব রাকিবুল রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল- সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST