1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

লক্ষ্মীপুর জেলাতে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার আহ্বান

  • প্রকাশ কাল শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলা চলমান অস্থিরতা রোধে জনমনে স্বস্তি ফেরাতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের সভাপেিতত্বে সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলার দুই থানা থেকে লুটকৃত অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানানো হয়।

সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, লক্ষ্মীপুর জেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্টে ঘটে যাওয়া বিভিষিকাময় পরিস্থিতির বর্ণনা দেন।

আন্দোলনে শহীদদের শ্রদ্বা জানিয়ে লক্ষ্মীপুরে আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো সন্ত্রাসী টিপুর শাস্তি নিশ্চিত ও শহীদদের পরিবারকে সহায়তার দাবী করেন।

একই সাথে লক্ষ্মীপুর জেলায় শান্তি ফেরাতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশীদ আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান তার বক্তব্যে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবার ও আহতদের চিকিৎসায় মানবিক সহায়তা দিবেন বলে আশ্বস্ত করেন।

অন্য দিকে চলমান পরিস্থিতিতে রামগঞ্জ ও রায়পুর থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনার কথা তুলে ধরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে: কর্ণেল শফিকুল ইসলাম আগামী ২৪ ঘন্টার মধ্যে তা জমা দিতে রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেল সিভিল সার্জন ডা. আহমেদ কবির, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আহমেদ ফেরদৌস মানিক, সম্পাদক মো. হাসান, অ্যাডভোকেট মহসিন কবির, আবুল ফারাহ নিশান, নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার এবং টেলিভিশন সাংবাদিক প্রমুখ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST