1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু 

  • প্রকাশ কাল সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২৪ বার পড়েছে

জেলা প্রতিনিধি, নরসিংদী:নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) ভোর পৌঁনে ছয়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণপাড়া নামক স্থানে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল, আফসান আল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। ধারনা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST