1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

নান্দাইলে ২৮ কেজি গাঁজা সহ আটক-২

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়েছে

প্রেস রিলিজ

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে হাইয়েস গাড়ীযোগে বহনকৃত ২৮ কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা হইতে কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি হাইয়েসযোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল শহরের দিকে যাইতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য ঐ এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করা হয়। এর প্রেক্ষিতে অদ্য ১৯/০১/২০২৪খ্রি. ০০.১৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকা হইতে ০১টি সাদা রংয়ের হাইয়েস গাড়ী আটক করে। উক্ত হাইয়েস গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতর হইতে ২৮(আটাশ) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং হাইয়েস গাড়ীতে থাকা ০২জন মাদক ব্যবসায়ী ১। মোঃ বিপুল(৩০), পিতা-আঃ জলিল, ২। মোঃ খায়রুল(৪০), পিতা-মোঃ নজরুল ইসলাম, উভয় সাং-দক্ষিণ জাহাঙ্গীরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে গাঁজা বিক্রয়লব্দ নগদ-১৩,০০০/-(তের হাজার) টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST