1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক
শিরোনাম

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন লক্ষ্মীপুরের রাশেদ

  • প্রকাশ কাল রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের সন্তান মোঃ রাশেদ রাহার।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭০ জন সদস্যের এ উপ-কমিটিতে কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লীকে সদস্য সচিব করে আরও ১৬৮ জনকে সদস্য করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দীর ইউনিয়নের চাঁদখালী এলাকার সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান রাশেদ রাহার । ছাত্রজীবন থেকে রাশেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এ ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তরের,শের-ই বাংলা নগর থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।
এ বিষয়ে মোঃ রাশেদ রাহার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে দলের দুঃসময়ে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, কোনো দিন পিছপা হয়নি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে যেন পালন করতে পারি, সেজন্য আমি দলের সবার সহযোগিতা কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আপার প্রতি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST