1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল
শিরোনাম

এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন

  • প্রকাশ কাল সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩১২ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রাজশাহী মেয়র পদের জন্য চতুর্থবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র তোলা হয়েছে। তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় এই মনোনয়নপত্র তোলেন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহাদাত হোসেন বাদশা, সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সরকার আসলাম ও আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান, আজ সোমবার (১০ এপ্রিল) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। আগামী বুধবার (১২ এপ্রিল) এটি পূরণ করে জমা দেবেন। এরপর রাজশাহী ফিরে তারা নির্বাচনের বাকি প্রস্তুতি শুরু করবেন। আর প্রার্থীর ব্যাপারে পরে মনোনয়ন বোর্ড থেকেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে। এর আগে তারা আর কিছুই বলতে পারবেন না।

এর আগে গত ৩ এপ্রিল দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST