1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নবীনগরে কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু গফরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থীকে ২৪ শিক্ষকের পাঠদান- পাশ করলো ৪ জন সিএমপি বায়েজিদ থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’! হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন
শিরোনাম
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা নিকলীতে ৭ই নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নবীনগরে কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু গফরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থীকে ২৪ শিক্ষকের পাঠদান- পাশ করলো ৪ জন সিএমপি বায়েজিদ থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’!

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ কাল শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জামালপুর পৌরসভা এলাকায় স্থানীয় শিল্পকলা ভবন প্রাঙ্গণসংলগ্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের শক্তিশালী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিকদল নেতা শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা একরামুল হক মানিক, হাবিবুর রহমান রতন এবং জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. শওকত জামান।
আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST