1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নবীনগরে কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু গফরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থীকে ২৪ শিক্ষকের পাঠদান- পাশ করলো ৪ জন সিএমপি বায়েজিদ থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’! হোসেনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন
শিরোনাম
কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা নিকলীতে ৭ই নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নবীনগরে কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু গফরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থীকে ২৪ শিক্ষকের পাঠদান- পাশ করলো ৪ জন সিএমপি বায়েজিদ থানায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

  • প্রকাশ কাল শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়েছে


আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকার ঋষিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কিরু রানী ঋষি (৪৬)। তিনি মোটের বাজার ঋষিপাড়া এলাকার মৃত মিলন ঋষির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই কামরুল। এ সময় এএসআই পিন্টু তালুকদার, এএসআই মোস্তাইনসহ নারী পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে নিজ এলাকা মোটের বাজারের ঋষিপাড়া থেকে কিরু রানী ঋষিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আদালত দুই বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার (৭ নভেম্বর) তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST