1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি আবুনুর,সম্পাদক আজাদ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ বার পড়েছে


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ নবীন প্রবিণের সমন্বয়ে রাজারহাট উপজেলা
আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার সকালে কুড়িগ্রাম
সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন
শফিক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির আংশিক নাম ঘোষনা
করেন।
এরআগে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ১ম পর্বে
রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সাবেক
সভাপতি সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন,সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাজাহান খান। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
সাখাওয়াত হোসেন শফিক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক এমপি সফুরা বেগম
রুমি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এছাড়া এতে জেলা-উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
বক্তৃতা করেন। পরে রাতে দ্বিতীয় পর্বে বিভিন্ন পদে প্রাথর্ীদের সিভি গ্রহণ করা হয়। এরপর
রাত ভর সার্কিট হাউজে প্রাথর্ীদের সাক্ষাত গ্রহণ করা হয়।
শেষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রাজারহাট উপজেলা আওয়ামীলীগের
সভাপতি পদে আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ আবুল কালাম আজাদ
এবং আশিকুর রহমান মন্ডল সাবুকে সাংগঠনিক সম্পাদক পদে সহ উপজেলা আওয়ামীলীগের
আংশিক কমিটি ঘোষনা করেন।
উল্লেখ্য সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ রাজারহাট প্রেসক্লাব এর উপদেষ্টা
পরিষদের সদস্য।#
(ছবি-ই-মেইলে)

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST