1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

ঢাকার উত্তরা থেকে নিখোঁজের পাচঁদিনেও সন্ধান মিলেনি তুহিনের

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৬০৩ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার উত্তরা ১৪ নাম্বার জহুরা মার্কেট এলাকা থেকে নিখোঁজের পাচঁদিনেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্র রকিবুল হাসান তুহিনের (১১বছর)।

নিখোজ রকিবুল হাসান তুহিন কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার এলংজুরী ইউনিয়নের ছিলনী কাকটেঙ্গুর গ্রামের মো পলাশ মিয়া ও মোছাঃ খুকি মনি’র দম্পতির ছেলে।

উল্লেখ্য যে নিখোজ রকিবুল হাসান তুহিন ইটনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হাওর টাইমস ২৪. কম এর সম্পাদক হাকীম মোঃখায়রুল ইসলাম ভূইয়া’র (ভাতিজার ছেলে) নাতি।

নিখোঁজ পুত্রসন্তানকে না পেয়ে তার পিতা
মো.পলাশ মিয়া ও মাতাঃ মোছাঃ খুকি মনি’র পরিবারের লোকজনের কান্না থামছে না।

জানা গেছে, নিখোঁজ রকিবুল হাসান তুহিনের পিতা মো.পলাশ মিয়া ঢাকার উত্তরায় ক্ষুদে ফলের ব্যবসা করে।সেই সুবাদে পিতার ব্যবসার কাছে থেকেই
নুরীয়া মোহাম্মদী ও জামিয়া মাদরাসার হেফজ বিভাগে পড়তো।

এ ব্যাপারে তুহিনের পিতা গণমাধ্যমকে জানান নিখোঁজের আগের দিন তথা বৃহস্পতিবার বিকেলে ছেলে আমার মাদরাসা থেকে বাসায় আসে। শুক্রবারও বাপবেটা একসাথেই জুমআর নামাজ আদায় ও দুপুরের খাবার খেয়েছি। আমি খাবার শেষে দোকানে চলে যাই এবং তুহিন বাসায় ঘুমায় এবং বলে যাই মাগরিবের নামাজ মাদরাসায় গিয়ে পড়ার কথা। আমিতো ভেবেছি ছেলে মাদরাসায় গিয়েছে। আমি ফলের দোকানদারী করতে দোকানে চলে যাই।

হঠাৎ বাদ মাগরিব মাদরাসা থেকে ফোন আসে আপনার ছেলে তো এখনো মাদ্রাসায় আসেনি। তখনই তড়িঘড়ি করে ব্যবসা গুটিয়ে ছেলের সন্ধান করতে বাসায় যাই খুজতে ।এ সময় বাসার দারোয়ান বলে তুহিনকে সন্ধ্যায় আমি ডেকে মাদরাসায় পাঠিয়েছি। আজ পাঁচদিন ছেলে আমার নিখোঁজ।

এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তুহিনের নিখোঁজের বিষয়ে তার পিতা মো.পলাশ মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
যাহার জিডি নং ২৪৬৩,তাং ৩০/১০/২২ ইং,উত্তরা পশ্চিম থানা,ঢাকা।

কোন স্বহৃদয়বান ব্যক্তি তুহিনের সন্ধান পেলে নিকটস্থ থানা বা ০১৭১৬ ৯৩১২৭৭ নাম্বারটিতে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST