1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

লক্ষ্মীপুরে নিজ বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩২৩ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে শাকচর ঘরের দরজার তালা ভেঙে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) রাত ১০: ৩০ মিনিটের দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাকচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আবু ছিদ্দিক (৭৩) ও আতরের নেছা (৬৫)। পুলিশের ধারণা, এই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৪-৫ দিন আগে ঘটনাটি ঘটতে পারে।

বাসায় জিনিসপত্র এলোমেলো থাকলেও কোনো কিছু লুট হয়েছে কি না তা বলতে পারেনি পুলিশ।

এই দিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাতেই বিপুল সংখ্যক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।

স্থানীয় লোকজন জানান, নিহত ছিদ্দিক আবুধাবি প্রবাসী ছিলেন। ১৬ বছর আগে দেশে আসেন তিনি। তাদের কোনো সন্তান নেই। ৬-৭ মাস বয়সের এক শিশুকে দত্তক নিয়ে নিজেদের সন্তান পরিচয় দিয়ে লালন-পালন করেন এই দম্পতি। তার নাম আবদুর রহিম শামছু।

এলাকাবাসী জানান, শামছুকে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বিয়ে দেওয়া হয়। কিন্তু ১৫ বছর ধরে সেই ছেলে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকছেন না। শামছু তার শ্বশুর বাড়ি বসবাস করছেন। আর ছিদ্দিক তার স্ত্রীকে নিয়ে থাকতেন শাকচরে।

নিহত ছিদ্দিকের ভাই আবদুল করিম ও ভাতিজা জাকির হোসেন জানান, ছয়দিন আগে তেরবেকি এলাকার দেবর কালামের বাড়ি যান আতরের নেছা। এরপর থেকেই ছিদ্দিক ও তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সম্প্রতি ছিদ্দিক ও তার ভাই আবদুল করিম, আবুল কালামসহ স্বজনরা এক ব্যক্তির কাছে তাদের কয়েক শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু তা রেজিস্ট্রি দেওয়া হয়নি। এজন্য ছিদ্দিকের এনআইডি কার্ড নিতে ওই বাসায় যান স্বজনরা। প্রথমে গেট তালাবদ্ধ দেখলেও পরে পচা গন্ধ ভেসে আসায় স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গেটের তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে খাটের ওপর অর্ধগলিত দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের গলায় কাপড় বাঁধা ছিল। বাসার ভেতরে সব এলোমেলো। একতলা বাসার ওই ছাদের দরজার লক ভাঙা দেখা গেছে।

শাকচর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মেহেদি হাসান ফারুক বলেন, মরদেহগুলো পচে গেছে। ঘরের ভেতর সব এলোমেলো অবস্থায় ছিল।

১৬নং শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, দুজনের মরদেহ আমরা দেখেছি। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST