1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
শিরোনাম
এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ

জঙ্গল সলিমপুর দুস্থ-অসহায়’র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ- জেলা প্রশাসন

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫১ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১ টায় ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (এলএ) মাসুদ কামাল। চলমান উচ্ছেদ অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন,উচ্ছেদ কার্যক্রম চলবে আলীনগরের ভূমিদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসীদের বিরুদ্ধে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরের বিষয়টা এখন আর শুধু জেলা প্রশাসকের মধ্যে নিহিত নয়। এটা এখন জাতীয় বিষয়।সরকার জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছে।এবং অসহায়,সাধারণ ছিন্নমূলের গরীব, মানুষকে উচ্ছেদ করার কোন পরিকল্পনা সরকারের নাই। তবে আলীনগরের ভূমিদস্যু,সন্ত্রাসী,পাহাড়খেকোদের
যারা আশ্রয়-প্রশ্রয় বা মাদদ দিবে,গোপনে মিটিং করবে,
সহযোগিতা করবে,তাদের প্রত্যকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে,এদের কাউকে জঙ্গল সলিমপুর থাকতে দেওয়া হবে না, প্রত্যেককে উচ্ছেদ করা হবে।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন,উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST