1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুইমোটরসাইকেল আরোহী নিহত হোসেনপুরে বিএনপি নেতা মবিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড নান্দাইলে ২০ অস্বচ্ছল নারী প্রশিক্ষণ শেষে পেলেন সেলাই মেশিন কিশোরগঞ্জে হাঁসের খামারি নয়নের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম’-এর নবীন বরণ কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ মৃত্যুর আগে বাঁচতে চেয়েছিল ফিরে যেতে চেয়েছিল তার স্ত্রী সন্তানের কাছে আকুতি শক্ত ভিত্তি তৈরি করেই কাজ বন্ধ- সরিষাবাড়ীর সড়কে দুর্ভোগের শেষ কোথায় ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
শিরোনাম

এইমাত্র পাওয়া সংবাদ করোনা বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী দীপু মনি।

  • প্রকাশ কাল বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পড়েছে

News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।বুধবার,০৫ জানুয়ারী ২০২২,

এইমাত্র পাওয়া সংবাদ করোনা বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেশে করোনা সংক্রমণের হার এখনো নিম্নমুখী রয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। করোনা সংক্রমণের হার শতকরা ৩ ভাগেরও কম। শিক্ষা প্রতিষ্ঠানে আগের চাইতে কিছুটা ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে।
তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমাদের মনে হয়, শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেবো। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেবো।
তিনি বলেন, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার একদমই নিম্নমুখী। এরই মধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দীপু মনি আরও বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। আমরা স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ কম রাখতে পারবো।

বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST