1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

বাল্যবিবাহ নিরোধ ও জেন্ডার সমতা নিরোধকল্পে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

  • প্রকাশ কাল বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

বাল্যবিবাহ সংক্রান্ত আইন, বিধিমালা, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও কর্মপরিকল্পনা বিষয়ে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান।

কোর্সে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড. লুৎফর রশিদ রানা, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ওরিয়েন্টশন কোর্সে বাল্য বিবাহের কারণ, এর থেকে প্রতিকারে করনীয় তুলে ধরে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাংদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী ফারহানা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বাল্যবিবাহ রোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাল্য বিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রন্থ করে। তাই বাল্য বিবাহ রোধে সকলকে যার যার অবস্থান স্বোচ্ছার হতে হবে। লিখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করলে পারলে সমাজ থেকে বাল্য নিরোধ করা সম্ভব বলেও জানান ।

তিনি সমাজে যে কোন স্থানে বাল্য বিবাহ সংবাদ পেলে প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST