1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত
শিরোনাম
কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

  • প্রকাশ কাল বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান।

আরএমপি নৌ পুলিশ সুপার রুহল কবির খান মঙ্গলবার সকাল ১১ টার দিকে নৌ পুর্লিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর গ্রামের বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছে থাকা একটি প্ল্যাস্টিরেক সাদা ময়লা বাজারের ব্যাগের ভিতর রক্ষিত লাল সবুজ চেকের গামছা দ্বারা মোড়ানো অবস্থায় ৮০ পাতায় থাকা মোট ৮০০ টি ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো এমফিটামিন জাতীয় এবং তীব্র ব্যাথা নাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসেবে ব্যবহৃত হয়। মাদক সেবিরা এই জাতীয় ঔষধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেনীর মাদকদ্রব্য হিসেবে সরকার ৮ জুলাই মাদক হিসেবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়।

জানা গেছে, এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো ইয়াবার বিকল্প হিসেবে মাদক সেবীরা ব্যবহার করে আসছে। এর একেকটি ট্যাবলেটের দাম বাংলাদেশে ২০০ হতে ২৫০ টাকায় বিক্রি হয়। ভারতীয় সীমান্ত থেকে দিনমজুর, জেলেসহ নানান শ্রেণী পেশার মানুষের হাত বদল হয়ে কৌশলে এসব নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এগুলো নির্মূলে নৌ পুলিশ কঠোর ভাবে কাজ করে যাচ্ছে নৌ পুর্লিশ।

সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার রেজাসহ অন্যান পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST