1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

রাজশাহীতে ছদ্মবেশে মাজারে থেকে হেরোইনের ব্যবসা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার বিকেলে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজশাহীর গোদাগাড়ী উজানপাড়া বাইপাস মোড়স্থ হাজি সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে হেরাইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম শফি ফকির (৩২)। তিনি খুলনা সদর এলাকা ঘাট আশরাফুল মামুর মাজার এলাকার মাহাবুবুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, আটক শফি খুলনার সদর থানার বাসিন্দা এবং রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতো। এ প্রেক্ষিতে তিনি মাজারেই দরবেশ ছদ্মবেশে থাকতেন। আর এখান থেকে চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্ত দিয়ে মাদকদ্রব্য এনে তিনি দেশের বিভিন্নস্থানে পাঠাতেন। বুধবার তিনি ৭৬১ গ্রাম হেরোইন নিয়ে ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহীতে ফিরছিলেন।

পথে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল জানতে পেরে তাকে আটক করে। আটকের পর কাছে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় হেরোইন। আটক শফিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST