1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে ওএমএস চাল বিতরণ শুরু হবে : খাদ্যমন্ত্রী

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।

বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির মোড় বাজারে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এক ব্যক্তি বার বার ওএমএস এর চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। আবার অনেকে পায়না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবনতা কমবে এবং সবাই চাল পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস এর চাল কিনতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

চালের বাজার দর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে চালের অনেক মজুত আছে, কোন অভাব নেই। এবারে আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ধানের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্যমূল্য পাবেনা।

কৃষককে নায্যমূল্য দিতে হবে। নিম্ন আয়ের লোকদের কোন সমস্যা হবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএস এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লক্ষ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

এসময় পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন। পরে খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপজেলার নিতপুর ও ছাওড় ইউনিয়ন মহিলা লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে যোগদেন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST